বি. বাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী অভিযোগ করে বলেছেন, অনেক মন্ত্রী, এমপির কাপড়ের নিচে থাকে হেফাজতের নেতারা। প্রশাসন চলে হেফাজত নেতাদের কথায়। পুলিশ আসামি ধরে, ছাড়ে তাদের নির্দেশে।
বৃহস্পতিবার (০৭ অক্টোবর) বিকেলে বি. বাড়িয়ায় জাতীয় শ্রমিক লীগের দ্বি-বার্ষিক সাধারণ সভায় তিনি এ অভিযোগ করেন।
উবায়দুল মোকতাদির বলেন, ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসন হলো হেফাজতের দাস। হেফাজতের ইচ্ছায় চলে প্রশাসন। কাকে ছাড়বে কাকে ধরবে সেটা পুলিশকে নির্দেশ করে হেফাজত। তবে হেফাজতিরা মিথ্যাবাদী। তারা বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকি পালন করে সেটা ভালো কথা। কিন্তু পাঁচ হাজার কোরআন খতম দেওয়ার বিষয়টি একেবারে মিথ্যা। আর তারা বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকি পালন করার কারণ হলো এবারের ঈদে তাদের সদগাহ, লিল্লাহ, যাকাত কমে গেছে।










