spot_img

চালকের শাস্তি বাড়লেই সড়ক দুর্ঘটনা কমবে না: শাহজাহান খান

চালকের শাস্তি বাড়লেই সড়ক দুর্ঘটনা কমবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক মন্ত্রী শাহজাহান খান।

তিনি বলেন, অনেকে মনে করেন চালকের শাস্তি বাড়লে সড়ক দুর্ঘটনা কমবে। কিন্তু এটা ঠিক নয়। শুধু চালকের কারণে নয়, ১০৫টি কারণে সড়ক দুর্ঘটনা হয়। তাই শ্রমিকদের কল্যাণে সড়ক আইন সংশোধন করছে সরকার। এ জন্য ১১১টি সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনয়নের ত্রিবার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

শাহজাহান খান বলেন, যারা যাত্রী পরিবহন সেবা দেয়, ইলিয়াস কাঞ্চন তারেদকে খুনি ও ঘাতক বলেন। তারা নিরাপদ সড়কের নামে পরিবহন শ্রমিকদের সব দোষ দেন। তাই সড়ক দুর্ঘটনারোধে চালকদের সাবধানে ও আইন মেনে চলতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ