হিজাব ইস্যুতে সংবিধান সংশোধনের কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ।
হিজাব নিয়ে তুরস্কের প্রধান বিরোধী দল ‘সিএইচপি” বক্তব্যের প্রেক্ষিতে তিনি একথা জানান।
বুধবার (৫ অক্টোবর) সংসদীয় দলের এক বৈঠকে এরদোগান একথা জানান।
তিনি বলেন, বিরোধী দল যদি আন্তরিক হয়, তাহলে সমস্যার পরিপূর্ণ সমাধানের জন্য সংবিধান সংশোধন করা যেতে পারে।
এরদোগান বলেন, যেহেতু সিএইচপি প্রস্তাবটি এনেছে, তাই আসুন ঐক্যবদ্ধ হয়ে আরও একটি প্রস্তাবে সাড়া দেই।
বিরোধী দলের নেতা কিলিকদারোগ্লুকে উদ্দেশ্য করে তিনি বলেন, যদি হিজাব ইস্যুর বিষয়ে সৎ এবং আন্তরিক হন, তাহলে আসুন কেবল আইন নয় বরং সাংবিধানিক পর্যায়ে বিষয়টি সমাধান করি।
খেলাফতের পতনের পর উগ্র সেকুলার দল সিএইচপি নেতা কামাল আতাতুর্ক মুসলিম রাষ্ট্র তুরস্কে হিজাব নিষিদ্ধ করেন। পরবর্তীতে এরদোগান ক্ষমতায় আসার পর হিজাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন।











