spot_img

মা ইলিশ রক্ষায় বরিশালের কীর্তনখোলাসহ বিভিন্ন নদীতে প্রশাসনের অভিযান

মা ইলিশ রক্ষায় শুক্রবার থেকে আগামী (২৮ অক্টোবর) পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। সরকারের এই কর্মসূচি বাস্তবানে সকাল ৭টা থেকে বরিশালের কীর্তনখোলাসহ সারা দেশের নদ-নদীতে অভিযান শুরু করেছে প্রশাসন।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মো. মনিরুজ্জামানের নেতৃত্বে প্রথম দিনের অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্নামত ও নৌ-বন্দর থানার ওসি আ. জলিল সহ অন্যান্যরা।

মৎস্য কর্মকর্তা ড. বিমল চন্দ্র দাস জানান, প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই সময়ে জেলার ৫১ হাজার ৭শত জেলেকে ২৫ কেজি করে চাল দেয়া হবে।

নৌ-বন্দর থানার ওসি আ. জলিল বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে নৌ পুলিশ দুই ভাগে অভিযান পরিচালনা করছে। নদীতে মাছ শিকার কিংবা নদীতে প্রবেশেকারীদের বিরুদ্ধে অভিযান চলছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ