spot_img
spot_img

দীর্ঘ সংগ্রাম ও জিহাদের মাধ্যমে আফগানরা বিদেশি সেনাদের বিতাড়িত করেছেন: মাওলানা ফিতরাত

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উপ-মুখপাত্র মাওলানা হামদুল্লাহ ফিতরাত বলেছেন, আফগানিস্তানের নাগরিকরা দীর্ঘদিনের সংগ্রাম, জিহাদ ও অসংখ্য আত্মত্যাগের মাধ্যমে বিদেশি সেনাদের আফগানিস্তান থেকে বিতাড়িত করেছেন।

বুধবার (৭ অক্টোবর) আমেরিকার আফগানিস্তানে হামলার ২৫তম বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা হামদুল্লাহ বলেন, আমেরিকার বিরুদ্ধে আফগানিস্তানের নাগরিকদের সংগ্রাম প্রমাণ করেছে যে তারা কোনো ধরনের দখলদারিত্ব, শক্তি প্রয়োগ ও বাইরের চাপের কাছে আত্মসমর্পণ করেন না।

তিনি আরও বলেন, ৭ অক্টোবর আফগানিস্তানের ইতিহাসে একটি কালো দিন।

২৫ বছর আগে এই দিনে আমেরিকা আফগানিস্তানে হামলা চালায়। এর ফলে দেশটির বিপুলসংখ্যক নাগরিক নিহত ও আহত হন এবং বহু পরিবার বাস্তুচ্যুত হয়ে দেশত্যাগে বাধ্য হয়।

সূত্র : সালাম ওয়াতান্দার

spot_img
spot_img
spot_img

সর্বশেষ