spot_img
spot_img

তাইওয়ানের আকাশসীমায় মহড়া দিয়ে শক্তি প্রদর্শন করল চীনের যুদ্ধ বিমান

চীনের ১৬টি যুদ্ধবিমান ও সাবমেরিন বিধ্বংসী বিমান আবারও নিজেদের দাবি করা দ্বীপ তাইওয়ানের আকাশসীমায় টহল দিয়ে নিজের শক্তিমত্তা প্রদর্শন করেছে।

শনিবার (৬ নভেম্বর) এ মহড়া দেওয়া হয়েছে বলে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

তাইওয়ান বলছে, চীনের ১৬টি যুদ্ধবিমান তাইওয়ানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আকাশসীমায় মহড়া দিয়েছে। এসব বিমানের মধ্যে ১০টি ছিল জি-১৬ যুদ্ধবিমান এবং ছয়টি ছিল জি-১০ যুদ্ধবিমান।

ওই মন্ত্রণালয় দাবি করেছে, তারা চীনের যুদ্ধবিমানগুলোকে তাড়িয়ে দেয়ার জন্য নিজস্ব যুদ্ধবিমান ঘটনাস্থলে পাঠিয়েছে।

কিছুদিন আগে পশ্চিমা সংবাদ সূত্রগুলো জানিয়েছিল, আমেরিকা তাইওয়ানকে ৬৬টি এফ-১৬ যুদ্ধবিমান ও দূরপাল্লার ১০০টি এজিএম-১৫৮ ক্ষেপণাস্ত্র সরবরাহ করায় এই দ্বীপের যুদ্ধ করার ক্ষমতা অনেকগুণ বেড়ে গেছে; এমনকি তাইওয়ান এখন চীনে হামলা করারও সক্ষমতা অর্জন করেছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত প্রায় দেড় বছর ধরে এই দ্বীপের আকাশসীমায় চীনা যুদ্ধবিমানের নিয়মিত টহলের খবর দিয়ে আসছে। চীন তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে আসছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ