spot_img

আওয়ামী লীগ সরকার দেশকে শান্তির জনপদ করেছে : তাজুল ইসলাম

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মুহাম্মাদ তাজুল ইসলাম ইসলাম এমপি বলেছেন, বিএনপি-জামায়াত জোট দেশকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল; ভিক্ষুকের জাতিতে পরিণত করেছিল। আর আওয়ামী লীগ সরকার দেশকে শান্তির জনপদ, আত্মমর্যাদাশীল জনপদে পরিণত করেছে। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসাথে একশটি ব্রিজ উদ্বোধন করছেন। এ সরকার হাজার হাজার সড়ক, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসা, মন্দির-মক্তবসহ অসংখ্য উন্নয়ন করেছে। দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছে।

সোমবার (৭ নভেম্বর) কুমিল্লার লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অনুষ্ঠিত লাকসাম উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, আমি এলাকায় চেয়ারম্যান-মেম্বার মনোনয়ন দিয়েছি। এখানে কোন মনোনয়ন বাণিজ্য হয় না। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র-কাউন্সিলর মনোনয়ন দেয়ার আগে অন্তত একবছর তাদের কর্মকাণ্ড স্কোরিং করি। জনগণের কল্যাণে যাকে উপযুক্ত মনে হয়েছে তাকে মনোনয়ন দেয়া হয়েছে। শুকরিয়া এদের কেউ আমাকে নিরাশ করেনি। ভবিষ্যতেও তারা আমাকে নিরাশ করবেনা বলে আমি বিশ্বাস করি।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতা ছিনিয়ে নিতে চায়, ছিনতাই করে ক্ষমতায় যেতে চায়। আর আওয়ামী লীগ জনগণের রায় নিয়ে ক্ষমতা থাকতে চায়। দেশের জনগণ ছিনতাইকারীদের ক্ষমতা নেবেন না। জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করেছেন তার অনেক প্রমাণ আছে। ১৫ আগস্ট আমাদের বুকে রক্তক্ষরণ হয়। আর তারা খালেদা জিয়ার কথিত জন্মদিন পালন করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ