spot_img

পদ্মা ও মেঘনা নামে বিভাগ করার অভিপ্রায় ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

কুমিল্লাকে ‘মেঘনা’ ও ফরিদপুরকে ‘পদ্মা’ নামে বিভাগ করার বিষয়ে আবারও অভিপ্রায় ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় একটি প্রকল্প অনুমোদনের সময় প্রধানমন্ত্রী এ মত দেন বলে বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান। একনেক সভায় মোট ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়।

সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ