spot_img

মুরাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে জেলে পাঠানোর দাবি গয়েশ্বরের

নেট দুনিয়ায় অশ্লীল ফোঁনালাপ ফাঁস হওয়ার ঘটনায় সদ্য পদত্যাগকারী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে জেলে পাঠানোর দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, ডা. মুরাদ হাসান নারী সমাজকে উদ্দেশ্য করে যে ধরনের কর্মকান্ড ফেসবুক এবং ইন্টারনেটে ছড়িয়েছেন, সেজন্য তার বিরুদ্ধে একটা আইসিটি মামলা দিয়ে তাকে জেলে দিতে হবে। একজন নারীকে অপমান করা মানে পুরো নারী সমাজকে অপমান করা। তাই শুধু পদত্যাগ নয়, তাকে আইনের আওতায়ও আনতে হবে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (একাংশ) মহাসচিব শাহাদত হোসেন সেলিম, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা প্রমুখ অংশ নেন আলোচনা সভায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ