spot_img
spot_img

২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় ১০৪৯ জনের মৃত্যু; শনাক্ত ৪ লাখ ৭৭ হাজার ৭৯৪

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় ১০৪৯ জনের মৃত্যু ও নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৭ হাজার ৭৯৪ জন।

বুধবার (৭ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে আড়াই শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৬ লাখ ৪৯ হাজার ৬৪০ জনে।

এছাড়া শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে পৌনে তিন লাখেরও বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি ৮ লাখ ১১ হাজার ৯১১ জনে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ