spot_img

করোনা: ৭ মাসে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ ভারতে

ভারতে শুক্রবার করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৯৮৬ জন। সরকারি তথ্য অনুযায়ী, দৈনিক সংক্রমণের হিসেবে গত ৭ মাসে সর্বোচ্চ সংক্রমণ ভারতে ঘটেছে এই দিন।

এর আগে ২০২১ সালের ৭ জুন লক্ষাধিক দৈনিক সংক্রমণ রেকর্ড করেছিল দেশটি। ওই দিন দেশটিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছিলেন ১ লাখ ৬৩৬ জন।

করোনাভাইরাসের সবচেয়ে সংক্রামক ধরনের স্বীকৃতি পাওয়া ওমিক্রন প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতেও প্রতিদিন হু হু করে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগের দিন বৃহস্পতিবারের চেয়ে শুক্রবার আক্রান্ত রোগীর হার ছিল ২১ শতাংশ বেশি।

দেশটিতে প্রতিদিন যতসংখ্যক মানুষ টেস্ট করাচ্ছেন, তাদের ৯ দশমিক ২৮ শতাংশই শনাক্ত হচ্ছেন করোনা পজিটিভ হিসেবে। সাপ্তাহিক হিসেবে এই হার বর্তমানে ৫ দশমিক ৬৬ শতাংশ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ