spot_img

টিকা নিলেও সবাইকে মাস্ক পরতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

করোনাভাইরাসের টিকা নিয়ে নিলেও সবাইকে মাস্ক পরার নিদের্শনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

পরে মন্ত্রিপরিষদ সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, যারা টিকা নিয়েছেন তাদেরকেও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাস্ক ব্যবহার এবং হাত ধোয়া অব্যাহত রাখতে বলেছেন।

তিনি বলেন, টিকা নিয়ে প্রধানমন্ত্রী বেশ কিছু নির্দেশনা দিয়েছেন, এটা আজকে থেকেই কার্যকর হয়েছে। এখন সাধারণ নাগরিক শ্রেণিতে ন্যূনতম বয়সের সীমা ৫৫ বছর থেকে কমিয়ে ৪০ বছর করা হচ্ছে, যা সোমবার থেকেই কার্যকর হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ