সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার নতুন করে ১ হাজার ৬শ ১৫ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর দেওয়া হয়েছে। এ সময় সুস্থ হয়েছেন ১ হাজার ২শ ১৯ জন আর মারা গেছেন চার জন। গতকাল সোমবার আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৭শ ৪ জন।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ৪ লাখ ৮২ হাজার ৪শ ৭৭ জনের করোনা পরীক্ষা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ১২৯ মিলিয়নেরও বেশি পিসিআর পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৬৯ হাজার ৯শ ৭৬জন, মারা গেছেন ২ হাজার ২শ ৬৯ জন এবং মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮৮ হাজার ৮শ ৬১ জন।
ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (এনসিইএমএ) তথ্য অনুযায়ী ২০২০ সালের ডিসেম্বর থেকে এ পর্যন্ত ২৩.৭ মিলিয়নেরও বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে।
করোনা সুরক্ষায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে আমিরাত স্বাস্থ্য বিভাগ।
আবুধাবিতে সরকারি কর্মচারীদের করোনার টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে এবং গত ১০ জানুয়ারি থেকে কর্মক্ষেত্রে প্রবেশের জন্য বুস্টার টিকা লাগছে।











