গাজ্জার বোর্ড অব পিসে যোগ দিচ্ছে না ইতালি। সাংবিধানিক সীমাবদ্ধতার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ৬০টি দেশের মধ্যে এখন পর্যন্ত ট্রাম্পের আমন্ত্রণে সাড়া দিয়ে ‘বোর্ড অব পিস’-এ যোগ দিয়েছে ২৬টি রাষ্ট্র।
শনিবার (৭ ফেব্রুয়ারি) আল-জাজিরা এক প্রতিবেদনে এমন তথ্য জানায়।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানিয়েছেন, বোর্ড অব পিস সনদের বেশ কিছু ধারা ইতালির সংবিধানের পরিপন্থি। তবে শান্তি প্রতিষ্ঠায় ইতালি যেকোনো উদ্যোগ নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত। আমেরিকা ঘনিষ্ঠ মিত্র হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে রোম সাড়া দিতে পারেনি। ইতালি ছাড়াও বিতর্কিত বোর্ড অব পিসে ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন অংশ নেয়নি।











