spot_img
spot_img

ন্যাটোতে যোগ না দিতে ইউক্রেনের সংবিধান সংশোধন করতে হবে: রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেন মস্কোর কিছু শর্ত মেনে নিলে ‘মুহূর্তে মধ্যে’ দেশটিতে সামরিক অভিযান বন্ধ করা হবে। ইউক্রেনকে নিজের সংবিধানে এমন সংশোধনী আনতে হবে যাতে তার পক্ষে ন্যাটো জোটের মতো কোনো ব্লকে যোগ দেওয়া সম্ভব না হয়।

সোমবার (৭ মার্চ) মস্কোয় এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুশ প্রেসিডেন্টের মুখপাত্র তার দেশের অন্যান্য শর্ত তুলে ধরে বলেন, ক্রিমিয়াকে রাশিয়ার অংশ এবং দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিতে হবে ইউক্রেনকে।

তিনি বলেন, ইউক্রেনকে ‘নিরস্ত্রিকরণের’ যে অভিযান রাশিয়া চালাচ্ছে তা ‘যেকোনো মুহূর্তে’ বন্ধ করে দেওয়া হবে যদি তার দেশের এই শর্তগুলো ইউক্রেন মেনে নেয়। এবং ইউক্রেনের আর কোনো ভূখণ্ডকে নিজের বলে দাবি করবে না মস্কো।

রাশিয়া ২০১৪ সালের মার্চ মাসে ক্রিমিয়া প্রজাতন্ত্রে অনুষ্ঠিত এক গণভোটের ফলাফল অনুযায়ী ওই প্রজাতন্ত্রকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করে। এছাড়া, গতমাসে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশ ভাষাভাষী অধ্যুষিত দুই অঞ্চল দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিয়েছে রাশিয়া।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ