spot_img

কোর অব সিগন্যালসের কর্নেল কমান্ড্যান্ট অভিষিক্ত হলেন সেনাপ্রধান

কোর অব সিগন্যালসের কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার (৮ মার্চ) যশোর সেনানিবাসের সিগনাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে সিগন্যালসের দশম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হন তিনি।

অভিষেক অনুষ্ঠানে কোর অব সিগন্যালসের জ্যেষ্ঠ অধিনায়ক এবং মাষ্টার ওয়ারেন্ট অফিসার সেনাবাহিনী প্রধানকে গৌরবমণ্ডিত কর্নেল কমান্ড্যান্ট র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

এদিন অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান পৌঁছানোর পর কোর অব সিগন্যালসের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ