spot_img
spot_img

পুতিনকে সরাসরি জেলেনস্কির সাথে আলোচনায় বসতে আহবান জানিয়েছে ইউক্রেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে আলোচনা করার জন্য আহবান জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা।

সোমবার (৮ মার্চ) পুতিনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ”আসুন, বসুন, এবং আলোচনা করুন।”

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, “আমরা দীর্ঘদিন ধরে সরাসরি আলোচনা চেয়ে আসছি। কারণ পুতিনই চূড়ান্ত সিদ্ধান্ত নেন”।

জেলেনস্কি পুতিনের সাথে সরাসরি আলোচনা সহ কোনও কিছুতেই “ভয় পান না” উল্লেখ করেন দিমিত্রো কুলেবা।

সূত্র : ইয়ানি সাফাক

spot_img
spot_img
spot_img

সর্বশেষ