spot_img
spot_img

পাকিস্তানকে আমরা সব কিছুতে পেছনে ফেলেছি: হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পাকিস্তানকে আমরা সব কিছুতে পেছনে ফেলেছি। উন্নয়ন, সামাজিক, অর্থনৈতিক এবং স্বাস্থ্যসহ সব সূচকে পেছনে ফেলেছি। এটির অন্যতম কারণ হচ্ছে আমাদের দেশের নারীরা শিক্ষিত। নারীরা কর্মক্ষেত্রে পাকিস্তানের চেয়ে অনেক বেশি নিরাপদ।

মঙ্গলবার (৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, নারীকে পিছিয়ে রেখে দেশ ও সমাজের উন্নয়ন সম্ভব নয়। কারণ, দেশের অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে নারী। আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি ও প্রবৃদ্ধি অর্জনে নারীদের অবদান অসামান্য। আমাদের প্রধান রপ্তানিযোগ্য পণ্য হচ্ছে গার্মেন্টস পণ্য। আর এটি যারা তৈরি করেন, তাদের অর্ধেকের বেশি নারী। প্রায় ৫০ থেকে ৬০ লাখ নারী পোশাক খাতে কাজ করেন।

সাংবাদিকতায় নারীদের অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, আমি অনেক নারীদের চিনি, যারা অনেক সাহসী রিপোর্টার। এক্ষেত্রে আমি মনে করি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেওয়া প্রয়োজন। কারণ তার নেতৃত্বে যদি প্রাইভেট টেলিভিশনগুলো না আসত তাহলে নারী কর্মীদের হয়তো সুযোগ হতো না। দেশে এখন তিন ডজন প্রাইভেট টেলিভিশন রয়েছে। এর আগে ১০টি প্রাইভেট চ্যানেল ছিল, যা ১৯৯৬ সালে শেখ হাসিনা সরকার গঠন করে চালু করেছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ