দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রনে সরকার চরমভাবে ব্যর্থ মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, দ্রব্যমুল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনগন দিশেহারা। অসাধু কালোবাজারী ও মুনাফাখোড় সিন্ডিকেটের কাছে সরকার জিম্মি হয়ে পড়েছে। সরকার দলীয় লুটেরা মুনাফাভোগী সিন্ডিকেট চক্র দফায় দফায় মূল্যবৃদ্ধির কারনে জনগন চোখে সরষেফুল দেখছে। চাল ডাল তেল চিনি পিয়াজ-সহ নিত্যপন্যের মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেনীর অবস্থা শোচনীয়।
মঙ্গলবার (৮ মার্চ) বিকাল ৪ টায় নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ে দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতি নিয়ে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডা. ইরান বলেন, সরকার দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারে সফল হলেও দেশের জনগনের দুর্ভোগ দুর্দশা নিয়ে কোন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। জনগনের ভোটে নির্বাচিত না হওয়ায় সরকারের কাছে জনগনের স্বার্থ উপেক্ষিত। সরকার ১০ টাকায় চাল, বিনামুল্যে সার ও ঘরে ঘরে চাকুরি দেওয়ার কথা বলে ক্ষমতা দখল করে সকল ওয়াদা বেমালুম ভুলেগেছে। জনর্দুভোগ সাধারন মধ্যবিত্ত ও নিম্নবিত্তকে পঙ্গু করে দিয়েছে। সরকারের এমপি-মন্ত্রী, আমলা ও দলীয় নেতা-কর্মীরা দুর্নীতি, লুটপাট ও অর্থপাচার করে দেশের অর্থনীতি ধংসস্তুপে পরিনত করেছে। জনগন আওয়ামী দুঃশাসন ও লুটপাট থেকে বাচঁতে চায়।
এসময় লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান, ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, ঢাকা দক্ষিন সভাপতি আনোয়ার হোসাইন, যুগ্ম-মহাসচিব আবদুর রহমান খোকন, আর্ন্তজাতিক সম্পাদক খোন্দকার মিরাজুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি তরিকুল ইসলাম সাদী, ছাত্রমিশন সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, যুবমিশন সদস্য সৈকত চৌধুরী ও প্রচার সম্পাদক হাফিজুর রহমান রিফাত প্রমুখ উপস্থিত ছিলেন।










