spot_img

আন্দোলনের ঘোষণা দিয়ে লাভ নেই; নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেছেন, বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে, নতুন নতুন আন্দোলনের ঘোষণা দিয়ে কোনো লাভ নেই।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ছাত্রলীগের সম্মেলনে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, বিএনপি চেয়ারপারসনের বক্তব্য অনুযায়ীই নিরপেক্ষ কোনো ব্যক্তি খুঁজে পাওয়া সম্ভব নয়। তাই নির্দলীয়, নিরপেক্ষ ব্যক্তি খুঁজে সময় নষ্ট করার দরকার নেই। আগামী নির্বাচন শেখ হাসিনা সরকারের অধীনে হবে এবং সেটিই মেনে নিতে হবে।

তিনি বলেন, বিএনপিই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নষ্ট করেছে। তাদের এটা নিয়ে কথা বলার কোনো অধিকার নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ