রাশিয়া থেকে তেল, গ্যাস, কয়লা আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা।
মঙ্গলবার (৮ মার্চ) বাংলাদেশ সময় রাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দেন।
তিনি বলেন, আমরা পুতিনের যুদ্ধে ভর্তুকি দেব না।
এদিকে যুক্তরাজ্য রাশিয়ার জ্বালানি তেল ব্যবহার বন্ধ করে দিতে চায় এ বছরের মধ্যে। এজন্য সংশ্লিষ্ট খাতগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন যুক্তরাজ্যের বাণিজ্য ও জ্বালানি মন্ত্রী। এছাড়া রাশিয়া থেকে গ্যাস আমদানি দুই-তৃতীয়াংশ কমিয়ে আনতে চায় ইইউ। বর্তমানে ইইউর গ্যাসের চাহিদার ৪০ শতাংশ আসে রাশিয়া থেকে।











