spot_img
spot_img

আলেপ্পো বিমানবন্দরে ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে হামাস

সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো শহরের আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।

মঙ্গলবার (৭ মার্চ) এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাসেম এ নিন্দা জানান।

তিনি বলেন, আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা ইসরাইলের বর্বরতামূলক অনুশীলনকেই প্রতিফলিত করে, যা একই সাথে আন্তর্জাতিক আইনও লঙ্ঘন করে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ইসরাইলের একটি যুদ্ধবিমান ভূমধ্যসাগরের উপর দিয়ে যাওয়ার সময় আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। যার ফলে বিমানবন্দর রানওয়ের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে ও সেগুলো আপাতত ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

গত মাসে সিরিয়া এবং তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার পর এই আলেপ্পো বিমানবন্দর দিয়ে বিভিন্ন দেশ বিমানযোগে মানবিক ত্রাণ সহায়তা পাঠাচ্ছে। ইসরাইলি হামলায় বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত ত্রাণ সহায়তা পাঠানো অনিশ্চিত হয়ে পড়লো।

সূত্র: দি প্যালেস্টানিয়ান ইনফরমেশন সেন্টার

spot_img
spot_img
spot_img

সর্বশেষ