spot_img

গত ২৪ ঘন্টায় বহু মার্কিন সেনা হতাহতের দাবি ইরানের

গত ২৪ ঘণ্টায় ২২০ জনের বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে ইরান।

ইরানের খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্রে বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম পার্সটুডে।

মুখপাত্র বলেছেন, এই অঞ্চলে (মধ্যপ্রাচ্যে) অবিস্থত মার্কিন ঘাঁটিগুলোর ওপর ধ্বংসাত্মক আক্রমণ অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় আগ্রাসী মার্কিন সেনাবাহিনীর বহু সৈন্য ও কমান্ডার হতাহত হয়েছে এবং তাদের অবকাঠামো ও সম্পদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।

তিনি বলেন, যেসব স্থানে এই হতাহতের ঘটনা ঘটেছে সেগুলো হলো, মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরে হামলায় ২১ জন মার্কিন সেনা নিহত এবং আরও বেশ কয়েক জন আহত হয়েছে। আল-জাফরা মার্কিন ঘাঁটিতে প্রায় ২০০ জন হতাহত হয়েছে।

এছাড়া পারস্য উপসাগরের উত্তরে মার্কিন মালিকানাধীন একটি তেলবাহী জাহাজেও হামলা করা হয়েছে। সেখানেও হতাহতের ঘটনা ঘটেছে।
কর্মকর্তা।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাতে আইআরজিসির মুখপাত্র আলি মোহাম্মদ নাইনি এক বিবৃতিতে বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান গতির এই তীব্র যুদ্ধ অন্তত ৬ মাস চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ