spot_img

কাবুলে আক্রমণ হলে ইসলামাবাদেও আক্রমণ হবে: মোল্লা ইয়াকুব

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মাওলানা মুহাম্মাদ ইয়াকুব মুজাহিদ বলেছেন, “যদি কাবুলে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়, ইসলামাবাদও নিরাপদ থাকবে না। কাবুলে আক্রমণ করা হলে ইসলামাবাদেও আক্রমণ হবে।”

তোলো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

মোল্লা ইয়াকুব মুজাহিদ বলেন, “তারা যেন ভুলেও না ভাবে, কাবুলে মানুষ হত্যা বা নিরাপত্তা ব্যাহত করার পরও ইসলামাবাদে শান্তি বজায় থাকবে।”

তিনি বলেন, আফগান সরকার সবসময় পাকিস্তানের সঙ্গে সমস্ত বিবাদ আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমাধান করার চেষ্টা করেছে।

তিনি আরও বলেন, “আমরা সর্বদা কূটনীতি ও শান্তিপূর্ণ সমাধানকে অগ্রাধিকার দিই। তবে পাকিস্তান এই নীতির প্রতি আনুগত্য করেনি।”

মোল্লা মুজাহিদ বলেন, “পাকিস্তান চায় কল্পিত ডুরান্ড সীমান্তকে সীমান্ত হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। এটি একটি ঐতিহাসিক সমস্যা, যা বর্তমান সরকার বা পূর্ববর্তী কোনো সরকার সমাধান করতে পারেনি। যেহেতু এই সমস্যা এখনও সমাধান হয়নি, এটি উত্তেজনা বৃদ্ধির কারণ হওয়া উচিত নয়।”

আফগান প্রতিরক্ষামন্ত্রী বলেন, সৌদি আরবের মধ্যস্থতায় আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে আলোচনার সময় একটি সম্ভাব্য চুক্তি নিয়ে কাজ করা হয়েছে। তবে কিছু বিষয়ে মতভেদের কারণে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

তিনি আফগান নীতির মূল তিনটি বিষয়ও তুলে ধরেছেন:

১। উভয় দেশের অঞ্চল একে অপরের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না।
২। আফগানিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডীয় অখণ্ডতার প্রতি সম্মান রাখা।
৩। বাণিজ্য বিষয়গুলোকে নিরাপত্তা বিষয় থেকে আলাদা রাখা।

তিনি বলেন, “আমাদের অঞ্চল পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার হবে না, এবং পাকিস্তানের অঞ্চলও আমাদের বিরুদ্ধে ব্যবহার হওয়া উচিত নয়। আমরা এতে প্রতিশ্রুতিবদ্ধ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি সম্মান। আফগানদের কাছে কোনোভাবেই এর অবমাননা গ্রহণযোগ্য নয় এবং তা কখনো সহ্য করা হবে না।”

তিনি জনান, “চলমান উত্তেজনার পরও কূটনীতির দরজা খোলা আছে। যদি পাকিস্তান সত্যিকার অর্থে সমস্যার সমাধানে পদক্ষেপ নেয়, আমরা সংলাপের জন্য প্রস্তুত।”

মোল্লা মুজাহিদ জানান, যুদ্ধে আটক তিনজন পাকিস্তানি সেনাকে সৌদি প্রতিনিধিদলের মাধ্যমে ইসলামাবাদের কাছে হস্তান্তর করা হয়েছে, যা ইমারাতে ইসলামিয়ার সদিচ্ছার পরিচয় বহন করে।

সূত্র: তোলা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ