নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ৬টা থেকে শুক্রবার (৮ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ছয় হাজার ৫৩৪ পিস ইয়াবা, ২ দশমিক ৫ গ্রাম হেরোইন, ১৯ কেজি ৯৩৫ গ্রাম গাঁজা ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা রুজু করা হয়েছে।











