পূর্ব ইউক্রেনের একটি রেল স্টেশনে রাশিয়ার রকেট হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন।
শুক্রবার (৮ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় রেল সংস্থা এ তথ্য জানায়।
রাষ্ট্রীয় রেল সংস্থা জানায়, হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন এবং আরও শতাধিক আহত হয়েছেন।
ইউক্রেনের রেলওয়ের চেয়ারম্যান অলেক্সান্ডার কামিশিন টেলিগ্রামে লেখেন, দোনেৎস্ক অঞ্চলের ক্রামাতোর্স্ক শহরের রেল স্টেশনে হামলা হয়েছে। হামলায় অনেকেই হতাহত হয়েছেন।
সিটি কাউন্সিল থেকে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে অবস্থানের জন্য বলা হয়েছে।









