spot_img
spot_img

ঐতিহ্য ও শরয়ী বিধান মেনে জনসমক্ষে আফগান নারীদের বোরকা পরার নির্দেশ

শরয়ী বিধান মেনে জনসমক্ষে বোরকা পরতে আফগান নারীদের নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা বা আমিরুল মুমিনিন শাইখুল হাদীস মাওলানা হেবাতুল্লাহ আখুন্দজাদা।

সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে ফ্রান্স টোয়েন্টিফোর এ তথ্য জানিয়েছে।

শনিবার কাবুলে একটি অনুষ্ঠানে, তালেবান প্রধান মাওলানা আখুন্দজাদা কর্তৃক জারি করা একটি ডিক্রি পড়ে শোনানো হয়। এতে তিনি বলেন, নারীদের উচিত চাদরি (আফগানিস্তানের ঐতিহ্যবাহী বোরকা) পরা। এটি ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ পোশাক।

আদেশে বলা হয়েছে, যে সমস্ত মহিলারা খুব বেশি বয়সী বা খুব কম বয়সী নন, তাদের শরিয়া নির্দেশিকা অনুসারে পুরো শরীর ঢেকে বোরকা পরা উচিত, যাতে তারা তাদের মাহরাম নয় এমন পুরুষদের সাথে দেখা করার সময় নিরাপদ থাকতে পারেন।

তালেবান প্রধান বলেন, নারীদের বাইরে কাজ না থাকলে বাড়িতে অবস্থান করাই উত্তম।

সূত্র : আল আরাবিয়া

spot_img
spot_img
spot_img

সর্বশেষ