spot_img
spot_img

শিয়া নেতাদের সাথে আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা মুত্তাকীর বৈঠক

আফগানিস্তান ইসলামী ইমারাতের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী সেদেশের প্রভাবশালী বেশ ক’জন শিয়া ধর্মীয় নেতার সাথে সাক্ষাত করে দেশের বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় করেছেন। রাজধানী কাবুলে খাতামুল নাবিয়্যিন স্কুলে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

এ সাক্ষাতে আফগানিস্তানের শিয়া ওলামা পরিষদের প্রধান আয়াতুল্লাহ সালেহি এবং উপপ্রধান মোহাম্মদ আকবারি, সাবেক যোগাযোগ ও পরিবহন মন্ত্রী সাইয়্যেদ মোহাম্মদ আলী জাভেদ এবং দেশটির শিয়া আলেম সাইয়্যেদ হাদিসহ আরো অন্যান্য শিয়া ধর্মীয় নেতা উপস্থিত ছিলেন।

সূত্র : পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ