সিরিয়ার সুন্নি মুসলমানদের কশাই খ্যাত প্রেসিডেন্ট বাসার আল-আসাদ আজ রোববার ইরান সফর করেছেন। রাজধানী তেহরানে ইরানের সর্বোচ্চ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি ও প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সঙ্গে তিনি বৈঠক করেছেন।
সিরিয়ায় সুন্নি মুসলমানদের ওপর আসাদ সরকারের গণহত্যার পূর্ণ সমর্থন ও সহযোগিতা করছে ইরান। এই সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিকভাবে ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাসার আল-আসাদ। চার বছর আগেও একবার ইরান সফর করে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ইরানের জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
ইরানের সর্বোচ্চ শিয়া ধর্মীয় নেতা ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে আজ রোববারই বাসার আল-আসাদ সিরিয়ায় ফিরে গেছেন।
সূত্র : আল জাজিরা









