spot_img
spot_img

ইসরাইলী বোমা হামলায় একই পরিবারের ৭ জন শহীদ

গাজ্জার পূর্বাঞ্চলে একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী। বোমা হামলার ঘটনায় একই পরিবারের ৭ সদস্য শহীদ হয়েছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, ইসরাইলী বোমা হামলায় সাতজন প্রাণ হারিয়েছেন। স্বামী, স্ত্রী এবং তাদের পাঁচ সন্তানকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

রাফায় ইসরাইলী হামলায় আরও দুজন শহীদ এবং বেশ কয়েকজন আহত হয়েছে। ইসরাইলী বাহিনী দক্ষিণাঞ্চলীয় গাজ্জার সালাহ আল দিন গেটে একটি মোটরসাইকেলে হামলা চালিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ