spot_img
spot_img

ট্রাম্পের ১০ শতাংশ বেইসলাইন শুল্ক অবৈধ ঘোষণা করল আমেরিকার আদালত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ১০ শতাংশ ‘বেইসলাইন শুল্ক’কে অবৈধ ঘোষণা করেছেন দেশটির আন্তর্জাতিক বাণিজ্য আদালত।

বৃহস্পতিবার (৭ মে) দেওয়া এক রায়ে আদালতের তিন বিচারপতির বেঞ্চ জানায়, আইইইপিএ আইনের আওতায় ট্রাম্প যে ‘বেইসলাইন শুল্ক’ আরোপ করেছিলেন, ওই আইন তাকে এমন নির্দেশ দেওয়ার ক্ষমতা দেয় না।

তিন বিচারপতির মধ্যে দুইজন রায়ের পক্ষে মত দেন। তবে একজন বিচারক ভিন্নমত প্রকাশ করে বলেন, ট্রাম্পের এই শুল্ক আইইইপিএ আইনের সঙ্গে সাংঘর্ষিক নয়।

এর আগেও চলতি বছরের ২০ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট ট্রাম্পের শুল্কনীতিকে অবৈধ ঘোষণা করে। রায়ে বলা হয়, ট্রাম্প প্রশাসন এতদিন ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট বিধিবহির্ভূতভাবে ব্যবহার করে আসছিল। ফলে ওই আইনের আওতায় আরোপ করা শুল্ক অবৈধ।

সূত্র: এপি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ