spot_img

রাজশাহী মেডিকেল কলেজে করোনায় আরও ৮ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনার উপসর্গ নিয়ে আটজন মারা গেছেন।

সোমবার (৭ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৮ জুন) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। রামেক হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সাইফুল ফেরদৌস বলেন, তাদের মধ্যে তিনজন করোনা আক্রান্ত ছিলেন। বাকিরা করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তাদের মধ্যে রাজশাহীর ৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন ও পাবনার ১ জন রয়েছেন।

রামেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছে ২৫৭ জন। রাজশাহীর ১২৭, চাঁপাইনবাবগঞ্জের ১০২, নাটোরের ১১, নওগাঁর নয়, পাবনার চারজন, কুষ্টিয়ার তিন, জয়পুরহাটের একজন। আইসিইউতে চিকিৎসাধীন আছেন ১৮ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ