spot_img
spot_img

ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন হামাস প্রধান

ইসরাইল তাদের ইচ্ছা হামাসের ওপর চাপিয়ে দিতে পারবে না এবং ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না এমন কোনো চুক্তিও মানা হবে না বলে ঘোষণা দিয়েছেন হামাস প্রধান ঈসমাইল হানিয়া।

শনিবার (৮ জুন) গাজ্জার মধ্যাঞ্চলের নুসেইরেত শরণার্থী ক্যাম্পে গণহত্যা চালায় দখলদার ইসরাইল। তাদের হামলায় সেখানে একইদিনে ২১০ জনের মৃত্যু হয়েছে। মূলত চার জিম্মিকে ছাড়িয়ে নিতে নুসেইরেতে তারা ব্যাপক হামলা চালায়।

এমন বর্বরোচিত হামলার পরই দখলদার ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ঈসমাইল হানিয়া।

এ ব্যাপারে এক বিবৃতিতে তিনি বলেছেন, “আমাদের সাধারণ মানুষ আত্মসমর্পণ করবে না এবং এই অপরাধী শত্রুদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে। যদি ইসরাইলি দখলদাররা মনে করে তারা তাদের ইচ্ছা আমাদের ওপর জোরপূর্বক চাপিয়ে দিতে পারবে, তাহলে তারা বিভ্রান্তিতে আছে।”

সূত্র: রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ