spot_img
spot_img

গাজ্জায় ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

গাজ্জা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ১৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। নতুন এ হামলায় আহত হয়েছেন আরো অনেকে।

রোববার (৭ জুন) দিবাগত গভীর রাতে এ হামলা চালায় ইসরাইলি বাহিনী।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এই হামলাগুলো দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নিকটবর্তী আল-মাওয়াসি এলাকা, গাজ্জা সিটি এবং দেইর আল-বালাহতে চালানো হয়।

আমেরিকার মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির অধীনে ২০২৫ সালের অক্টোবর থেকে বড় ধরনের লড়াই স্থগিত রয়েছে। কিন্তু ইসরাইলি সেনা প্রত্যাহার, হামাসের নিরস্ত্রীকরণ এবং দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরাইলি বোমাবর্ষণের পর গাজ্জা পুনর্গঠনের জন্য আমেরিকা-সমর্থিত পরবর্তী পরিকল্পনা বাস্তবায়নে কোনো চুক্তি হয়নি। হামাস জানিয়েছে, যেকোনো অগ্রগতির জন্য গাজ্জায় ইসরাইলি হামলা বন্ধ করা অপরিহার্য।

গত অক্টোবরে যুদ্ধবিরতি হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় ৯৪৭ জন ফিলিস্তিনি নিহত এবং ২ হাজার ৯০০ জনেরও বেশি আহত হয়েছে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ