এবার গুগল, ফেসবুক ও টুইটারের বিরুদ্ধে আলাদা আলাদা মামলা করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যায়ভাবে নজরদারি ও বাকস্বাধীনতায় বাধা দেওয়ার অভিযোগ এনে বিশ্বের প্রধান এই তিন বৃহৎ প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে মামলা করলেন তিনি।
মামলায় তিনি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আমেরিকার সংবিধানের প্রথম সংশোধনীতে যুক্ত করা বাকস্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগ আনেন।
তিনি বলেন, এই তিনটি প্রযুক্তি সংস্থা অন্যায়ভাবে তার ও অন্যান্য রক্ষণশীলদের বক্তব্য প্রকাশিত হওয়ার আগে পরীক্ষা ও নজরদারি করতো।
গত জানুয়ারিতে ক্যাপিটল ভবনে সমর্থকদের দাঙ্গায় উসকানি দেওয়ার পর এসব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ট্রাম্পের অ্যাকাউন্ট বাতিল করে দেওয়া হয়। তবে ট্রাম্পের দাবি, তিনি এসব প্রতিষ্ঠানের সেন্সরশিপের শিকার। মামলায় নিজের ওপর আরোপিত সেন্সরশিপ প্রত্যাহারের আবেদনও করেছেন।












