করোনা মোকাবিলা এবং অর্থনৈতিক বিপর্যয়ের সমালোচনা সামাল দিতে মন্ত্রীসভায় বড় ধরনের রদবদল এনেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে শপথ নিয়েছেন ৪৩ জন নতুন মন্ত্রী। এর মধ্যে নতুন মুখ ৩৬ জন। আর বাকিরা পদোন্নতি পেয়েছেন।
মোদি সরকারের নতুন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন দেশটির সাবেক সড়ক ও জনপদ, শিপিং, কেমিকেল ও সার মন্ত্রী মানসুখ মান্দাভিয়া। গুজরাটের ৪৯ বছর বয়সী এই সংসদ সদস্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করলেও এখনও তার পূর্বের মন্ত্রণালয় ধরে রেখেছন।
ভারতে চলমান করোনাভাইরাস মোকাবিলায় অক্সিজেনের ব্যাপক ঘাটতির কারণে সমালোচনার মুখে পড়েন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। করোনাভাইরাস মোকাবিলার গুরুত্বপূর্ণ সময়ে পদত্যাগ করা হর্ষবর্ধনের স্থলাভিষিক্ত হলেন মান্দাভিয়া।
২০০২ সালে সর্বকনিষ্ঠ এমএলএ নির্বাচিত হন মান্দাভিয়া। ২০১৬ সালে তিনি নরেন্দ্র মোদি সরকারে প্রথম যোগদান করেন।
স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর তিনি বলেন, নরেন্দ্র মোদি ও অমিত শাহ আবার আমার ওপর বিশ্বাস ও আস্থা রেখেছেন। তাই তাদের প্রতি আমি কৃতজ্ঞ।












