spot_img

ইরাকে কঠোর নিরাপত্তা বেষ্টিত মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা

ইরাকে আমেরিকার দূতাবাসের কাছে তিনটি রকেট আঘাত হেনেছে।

বুধবার (৭ জুলাই) রাতে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের এ হামলার ঘটনা ঘটে।

মার্কিন সৈন্য রয়েছে এমন সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলার জন্য ইরানপন্থী সশস্ত্র গ্রুপকে দায়ী করার একদিন পর এসব রকেট হামলা চালানো হয়।

ইরাকের সামরিক বাহিনী জানায়, রকেটগুলো মার্কিন দূতাবাসের একবারে কাছে আঘাত হানে। দূতাবাসটি বাগদাদের কঠোর নিরাপত্তা বেষ্টিত গ্রীন জোনের পার্শ্ববর্তী স্থানে অবস্থিত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ