spot_img
spot_img

বিজেপি একটি ডুবন্ত জাহাজ: ওমপ্রকাশ রাজভর

ভারতের উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে ‘সংকল্প ভাগিদারি মোর্চা’র আহ্বায়ক ও ‘সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি’র সভাপতি ওমপ্রকাশ রাজভর বলেছেন, আমরা বিজেপি’র সঙ্গে যাব না, কারণ বিজেপি একটি ডুবন্ত জাহাজ।

বৃহস্পতিবার (৮ জুলাই) লক্ষনৌতে এ কথা বলেন তিনি।

ওমপ্রকাশ রাজভর বলেন, বিজেপি গতকাল মন্ত্রিপরিষদ সম্প্রসারিত করে প্রমাণ করেছে যে শান্তি বজায় রাখতে পারেনি। এখন কোনও বর্ণের নেতা বিজেপিতে যান না। রাজ্যে ২০২২ সালে ‘সংকল্প ভাগিদারি মোর্চা’ সরকার গঠিত হবে, এটি নিশ্চিত।

অন্যদিকে, ‘সংকল্প ভাগিদারি মোর্চা’র মধ্যে থাকা অন্যতম প্রধান দল ‘মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন’ (মিম) প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েসি এমপি আজ লক্ষনৌতে ওম প্রকাশ রাজভরের সঙ্গে বৈঠক করেন। পরে গণমাধ্যমের সাথে আলাপকালে ওয়েসি বলেন, উত্তর প্রদেশের রাজনীতি কেবল ‘মুসলিম-যাদব’ ফ্যাক্টারের মধ্যে ঘুরবে না। সবার অংশগ্রহণ প্রয়োজন হবে।

ওয়াইসি আরও বলেন, উত্তর প্রদেশে সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টি বাদে ‘সঙ্কল্প ভাগিদারি মোর্চা’ বিকল্প হিসেবে আবির্ভূত হবে। মুখ্যমন্ত্রী কে হবেন নির্বাচনের পরে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

উত্তর প্রদেশের রাজনীতিতে ‘মিম’কে বিজেপির বি-টিম বলা প্রসঙ্গে ওয়াইসি বলেন, বিগত বিধানসভা নির্বাচনে আমাদের গ্রাফ বেড়েছে। আমরা বিহারে ২০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং ৫ টি আসন জিতেছি, এটি আমাদের অর্জন। কেবল ‘মুসলিম-যাদব’ জোটই উত্তর প্রদেশে রাজনীতি পরিচালনা করবে না। এ টু জেড জোট কাজ করবে।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ