চীনের করোনাভাইরাসের টিকা সিনোভ্যাকের ‘ক্লিনিক্যাল ট্রায়াল’ বিষয়ক প্রধান বিজ্ঞানী নোভিলিয়া জাফরি বাচতায়ার (৫০) মারা গেছেন।
বুধবার (৭ জুলাই) ইন্দোনেশিয়ায় তিনি মারা যান।
ইন্দোনেশিয়ায় এ পর্যন্ত সবচেয়ে বেশি সিনোভ্যাকের ভ্যাকসিন দেওয়া হয়েছে। দেশটির উদ্যোগবিষয়ক মন্ত্রী এরিক থোহির ইনস্টাগ্রাম পোস্টে বলেন, নোভিলিয়ার মৃত্যুতে বায়োফার্মা বিশাল ক্ষতি হলো। আমরা তার মৃত্যুর কারণটি নিশ্চিত হতে পারিনি।
তিনি বলেন, নোভিলিয়া কোভিড ১৯ এর ভ্যাকসিন সিনোভ্যাকসহ বায়োফার্মার এক ডজনের বেশি ক্লিনিক্যাল ট্রায়ালের প্রধান বিজ্ঞানী ছিলেন। করোনা মহামারিতে সিনোভ্যাকের সহযোগিতায় ইন্দোনেশিয়ায় এক কোটি বেশি ভ্যাকসিন উৎপাদন করা হয়েছে।











