spot_img

রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে আমেরিকার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আমি মনে করি একটি দেশকে শাস্তি দেয়ার কাজ থেকে পিছু হটতে পারাটাই ন্যায়সঙ্গত, যা সারাবিশ্বের মানুষকে কষ্ট দিচ্ছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞাগুলো মানবাধিকার লঙ্ঘনের সমতুল্য কারণ সকলকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা ন্যায়সঙ্গত নয়।

শেখ হাসিনা বলেন, এটা দুর্ভাগ্যজনক যে সমগ্র বিশ্বের মানুষ যখন করোনায় আক্রান্ত হচ্ছে তখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আরো দুর্দশা নিয়ে এসেছে।

তিনি বলেন, সর্বোপরি মার্কিন আরোপিত নিষেধাজ্ঞাগুলো বাংলাদেশের আমদানি পণ্যের প্রাপ্যতা অবরুদ্ধ করেছে। ফলে পরিবহন খরচ বেড়েছে।

প্রধানমন্ত্রী আরো বলেন, এটা শুধু বাংলাদেশের জন্য নয়। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, ইংল্যান্ড এবং পুরো বিশ্বের সমস্যার কারণ হচ্ছে। জনগণ এর অন্যতম ভুক্তভোগী। উন্নত দেশগুলোর বিশেষভাবে এটা নিয়ে ভাবা উচিত।

সূত্র : ইউএনবি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ