spot_img

কুরআন ও সুন্নাহর আলোকে মুসলমানদেরকে জীবন-যাপন করার আহ্বান জানালেন মুক্তিযুদ্ধ মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে ধর্মীয় বিধি-বিধান মেনে চলা উচিত। ধর্মীয় নিয়মাবলী মেনে মানবকল্যাণে কাজ করতে হবে। নিজের আত্মশুদ্ধির জন্য সুফিবাদ খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

শুক্রবার (৭ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, ইবাদত করার পাশাপাশি আত্মার পরিশুদ্ধির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা অতি সহজ।

তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে সন্ত্রাসবাদের কোন স্থান নেই। শান্তি প্রতিষ্ঠা করতে ইসলামের অনুসারীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে প্রত্যেক মুসলমানদেরকে জীবন-যাপন করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ধর্মীয় মূল্যবোধ চর্চা ও পালনের মাধ্যমে জীবন সুখী ও কল্যাণময় করা সম্ভব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ