spot_img
spot_img

আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী পরিষদে রয়েছেন যারা

ইনসাফ | আরিফ মুসতাহসান


আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে তালেবান। তালেবানের অন্যতম প্রতিষ্ঠাতা ও রাহবারি শুরার দীর্ঘ ২০ বছরের প্রধান মোল্লা হাসান আখুন্দকে প্রধানমন্ত্রী করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে সংগঠনটি। এ সরকারের প্রথম সহকারী প্রধানমন্ত্রী হিসেবে মোল্লা আব্দুল গনী বেরাদর ও দ্বিতীয় সহকারী প্রধানমন্ত্রী হিসেবে মাওলানা আব্দুস সালাম হানাফীকে মনোনীত করা হয়েছে। এছাড়াও সরকারের প্রায় প্রতিটি মন্ত্রণালয়ে মন্ত্রী ও উপমন্ত্রী নিয়োগ করেছে তালেবান।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) কাবুলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আফগানিস্তানের এই সরকার ঘোষণা করেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

ঘোষণায় বলা হয়, তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মোল্লা সিরাজুদ্দিন হক্কানীকে মনোনীত করা হয়েছে। পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী করা হয়েছে তালেবানের প্রতিষ্ঠাতা প্রধান বা সাবেক আমীরুল মুমিনীন মোল্লা ওমরের ছেলে মাওলানা মুহাম্মাদ ইয়াকুব মুজাহিদকে।

এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মাওলানা আমীর খান মুত্তাকী, অর্থমন্ত্রী মোল্লা হেদায়েতুল্লাহ বদরী, শিক্ষামন্ত্রী মাওলানা শেখ নুরুল্লাহ মুনির, আইনমন্ত্রী মাওলানা আব্দুল হাকিম শরয়ী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোল্লা খাইরুল্লাহ খায়েরখা, অর্থমন্ত্রী ক্বারী দ্বীন মুহাম্মদ হানিফ, হজ্ব ও ওয়াকফ মন্ত্রী মাওলানা শেখ নূর মুহাম্মাদ ছাকিব ও উপজাতি এবং সীমান্ত বিষয়ক মন্ত্রী মোল্লা নুরুল্লাহ নুরীকে মনোনীত করা হয়েছে।

আফগান সরকারের অন্যান্য মন্ত্রীরা হলেন, গ্রামীণ উন্নয়ন বিষয়ক মোল্লা মুহাম্মদ ইউনুস আখুন্দজাদা, দাওয়া ও ইরশাদ বিষয়ক মন্ত্রী শেখ মুহাম্মদ খালেদ, গণপূর্তমন্ত্রী মোল্লা আব্দুল মান্নান উমরী, খনিজ ও জ্বালানি মন্ত্রী হাজ্বী মোল্লা মোহাম্মদ ঈসা আখুন্দ, পানি ও বিদ্যুৎ মন্ত্রী মোল্লা আব্দুল লতিফ মানসুর, বিমান ও পরিবহন মন্ত্রী মোল্লা হামিদুল্লাহ আখুন্দজাদা, উচ্চশিক্ষা মন্ত্রী মাওলানা আব্দুল বাক্বী হক্কানী, টেলিযোগাযোগ মন্ত্রী মাওলানা নাজিবুল্লাহ হক্কানী ও অভিবাসন মন্ত্রী হাজ্বী খলিলুর রহমান হক্কানী।

বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরা হলেন, তথ্য ও সাংস্কৃতিক প্রতিমন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শের মুহাম্মদ আব্বাস স্তানিকজাই, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী মোল্লা মোহাম্মদ ফাজেল মাজলুম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মাওলানা নূর জালাল এবং অস্ত্র ও মাদক বিষয়ক প্রতিমন্ত্রী মোল্লা আব্দুল হক আখুন্দ।

এছাড়াও প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তাদের নিয়োগ দিয়েছে তালেবান। তার মধ্যে রয়েছেন- সেনাপ্রধান মাওলানা ক্বারী ফাসিহ উদ্দিন, গোয়েন্দা প্রধান মোল্লা আব্দুল হক ওয়াছিক, সহকারী গোয়েন্দা প্রধান মোল্লা তাজ মীর জাওয়াদ, সহকারী গোয়েন্দা প্রধান, দাপ্তরিক মোল্লা রহমতুল্লাহ নাজীব, আফগানিস্তান ব্যাংকের গভর্নর হাজ্বী মুহাম্মদ ইদরিছ ও প্রশাসনিক প্রধান মাওলানা আহমদ জান আহমদী।

উল্লেখ্য, মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) কাবুলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা দিয়েছে তালেবান। এ সরকারের প্রধানমন্ত্রী করা হয়েছে তালেবানের অন্যতম প্রতিষ্ঠাতা মোল্লা মুহাম্মাদ হাসান আখুন্দকে। তিনি তালেবানের ক্ষমতাশালী সিদ্ধান্ত দানকারী কাঠামো রাহবারি শুরার দীর্ঘ ২০ বছর ধরে প্রধান হিসেবে দায়িত্বরত পালন করছেন। সামরিক তৎপরতার বদলে তিনি ধর্মীয় নেতা হিসেবেই অধিক পরিচিত। এছাড়াও তালেবানের প্রথম সরকারের আমলে প্রথমে পররাষ্ট্রমন্ত্রী ও পরে উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ