spot_img
spot_img

আফগানিস্তানের মন্ত্রীসভায় নারী না থাকায় উদ্বিগ্ন আমেরিকা

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানের রাজধানী কাবুল নিয়ন্ত্রণের ৪ সপ্তাহ পর নিজেদের মন্ত্রিপরিষদ ঘোষণা করেছে তালেবান।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) কাবুলে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ অন্তর্বর্তী মন্ত্রিপরিষদ ঘোষণা করেন।

মোল্লা মুহাম্মদ হাসান আখুন্দকে প্রধানমন্ত্রী, মোল্লা আব্দুল গনী বেরাদার এবং মৌলভী আব্দুস সালাম হানাফিকে উপ-প্রধানমন্ত্রী করে মন্ত্রিপরিষদ ঘোষণা করা হয়।

এছাড়াও মন্ত্রিপরিষদে তালেবানের প্রতিষ্ঠাতা ও সাবেক আমিরুল মুমিনীন মোল্লা মুহাম্মদ উমরের ছেলে মোল্লা মুহাম্মদ ইয়াকুব মুজাহিদকে প্রতিরক্ষামন্ত্রী, হক্কানি গ্রুপের প্রধান সিরাজুদ্দিন হক্কানীকে স্বরাষ্ট্রমন্ত্রী, আমীর খান মুত্তাকীকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রাখা হয়েছে।

তালেবানের মন্ত্রিপরিষদ ঘোষণার পর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আমেরিকা। তালেবানের মন্ত্রিপরিষদে নারী সদস্য না থাকায় তারা উদ্বিগ্ন।

আমেরিকার এক মুখপাত্র বলেন, তালেবান মন্ত্রিপরিষদ ঘোষণা করেছে। আমরা তা দেখেছি। তবে সেখানে কোনো নারী সদস্যের উপস্থিতি নেই। আমরা আপাতত তাদের নিয়ে কিছু বলছিনা। তাদেরকে পর্যবেক্ষণে রাখবো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ