শনিবার | ৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

বাংলাদেশের থেকে বাহরাইন প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার: পররাষ্ট্রমন্ত্রী

আগামী ১০ অক্টোবর থেকে বাংলাদেশ থেকে বাহরাইন প্রবেশে দেশটির সরকার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ শুক্রবার (৮ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানান তিনি।

ড. মোমেন জানান, প্রতিদিন শত শত বাংলাদেশি জানতে চান, কবে বাহরাইনে যাওয়া যাবে। তাদের জন্য সুখবর, আগামী ১০ অক্টোবর থেকে বাহারাইন সরকার বাংলাদেশকে তাদের ভ্রমণের লাল তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

করোনাভাইরাসের বিস্তার রোধে গত মে মাসের শেষ সপ্তাহে বাংলাদেশসহ পাঁচ দেশ থেকে বাহরাইনে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে বাহরাইন সরকার। করোনা মহামারি নিয়ন্ত্রণে এটি দেশটির সর্বশেষ পদক্ষেপ।

বাহরাইনের সিভিল এভিয়েশন অ্যাফেয়ার্স এক ঘোষণায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেপাল থেকে ভ্রমণকারীদের ২৪ মে থেকে দেশটিতে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ