spot_img

বিএনপির গণআন্দোলনের ডাক শুনলে জনগণ হাসে: ওবায়দুল কাদের

বিএনপির গণআন্দোলনের ডাক শুনলে জনগণ হাসে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, জনগণ এখন তাদের এ গণআন্দোলনের আহ্বানের ডাক শুনলে হাসে। কারণ, ১৩ বছর বিএনপি বহুবার আন্দোলনের ডাক দিয়েছে। কিন্তু জনগণ তো দূরের কথা, তাদের নেতাকর্মীরাই সাড়া দেয়নি।

শুক্রবার (৮ অক্টোবর) সকালে তার বাসভবনে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিবের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, দেশে এই মুহূর্তে গণআন্দোলনের বস্তুগত কোনো উপাদান নেই। অতীতের মতো এবারও জনগণ আপনাদের ডাকে সাড়া দেবে না।

ওবায়দুল কাদের বলেন, বিএনপিই ক্ষমতায় যাওয়ার জন্য দেশ ও জাতির স্বার্থ বিসর্জন দেয় এবং বাংলাদেশকে নতজানু রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা করে।

‘বাংলাদেশকে নতজানু রাষ্ট্র বানানোর পরিকল্পনা চলছে’— বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ জানে কারা বাংলাদেশকে নতজানু রাষ্ট্র হিসেবে দেখতে চায়।

তিনি বলেন, কথায় কথায় যারা দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে নালিশ করে, যারা বিদেশি দূতাবাসের বন্ধ দরজায় ফুল আর মিষ্টি নিয়ে অপেক্ষা করে, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ করার অনুরোধ করে, তারাই বাংলাদেশকে নতজানু রাষ্ট্র হিসেবে দেখতে চায়।

‘সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়’—বিএনপির নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি একদিকে ভোটে আসবে না, আবার নির্বাচিত হয়েও মির্জা ফখরুল ইসলাম সংসদে যাবেন না, সংসদে তো বিএনপির প্রতিনিধিও রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ