spot_img
spot_img

মোংলায় নির্বাচনকে কেন্দ্র করে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১৪ জন আহত

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বাগেরহাটের মোংলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন আহত হয়েছে। আহতরা হলেন- মনির শিকদার, ওবায়দুল শিকদার, মালেক, মোকসেদুল, অলি মৃধা, কবির মল্লিক, লাভলু শিকদার, জামাল খন্দকার, সুমন, সাখাওয়াত, কামাল শিকদার, রাসেল শিকদার, মজিবর হাজী, আজিজুল শিকদার।

শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার কচুবুনিয়া বাজারে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মনির শিকদার ও রাসেল শিকদারকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বর এমরান বিশ্বাস ও পরাজিত প্রার্থী আউয়াল জমাদ্দারের সমর্থকদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ১৪ জন আহত হন।

এ ঘটনায় আউয়াল জোমাদ্দার ও এমরান বিশ্বাস একে অপরকে দোষারোপ করেন। তারা বলেন, নির্বাচনে ভোট দেওয়া না দেওয়া নিয়ে বিতণ্ডার জেরে এ ঘটনা ঘটে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ