spot_img
spot_img

সরকার সব নাগরিকের সুষম উন্নয়নে বিশ্বাসী : খাদ্যমন্ত্রী

বর্তমান সরকার দেশের সব নাগরিকের সুষম উন্নয়নে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন

চন্দ্র মজুমদার। শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে নওগাঁর সাপাহার উপজেলার মদনশিং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কারাম উৎসব ও মিলন মেলা ২০২২-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, কারাম উৎসব সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাণের উৎসব। এ উৎসব বরেন্দ্র অঞ্চলকে মিলন মেলায় পরিণত করেছে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, কারাম উৎসব আয়োজন নিছক বিনোদনের জন্য করা হয় না। ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের ভাষা ও সংস্কৃতি রক্ষার বিশেষ উদ্যোগ। আগে ছোট আকারে কারাম উৎসব আয়োজন হলেও এখন ব্যাপক পরিসরে আয়োজন হচ্ছে। ৮-১০ বছর আগেও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অবস্থা এমন ছিল না। প্রধানমন্ত্রী তাদের অবস্থার উন্নয়ন করেছেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের সব নাগরিকের সুষম উন্নয়নে বিশ্বাসী। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের প্রতিও সরকারের সুদৃষ্টি রয়েছে। তাদের উন্নয়নে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। তাদের মধ্যে উন্নয়নের ছোঁয়া লেগেছে। কাউকে পিছিয়ে রেখে নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান সবাই যেন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ পায়।

ভুট্টু পাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল খালেক, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা পোরশা মো. জাকির হোসেন, জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম চৌধুরী প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ