‘হাটহাজারী ওলামা পরিষদ’-এর সভাপতি নির্বাচিত হলেন আল জামিয়াতুল আহলিয়াহ দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আল হুদা মহিলা মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা মীর ইদরীস
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় হাটহাজারী মাদ্রাসা মিলনায়তনে পরিষদের কার্যকরী কমিটি ও শূরা কমিটির যৌথ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া শূরা কমিটি মাওলানা হাবিবুল হক বিন খালেদকে সাংগঠনিক সম্পাদক ও মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদীকে অর্থ সম্পাদক মনোনীত করে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করেন।
সভার শুরুতে সদ্য ওয়াফাতপ্রাপ্ত সংগঠনের সাবেক প্রধান পৃষ্ঠপোষক শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী, মাওলানা নোমান ফয়জী ও সহ সভাপতি মাওলানা মোস্তফার ইন্তেকালে শোক প্রস্তাব গৃহীতহয় এবং সকল মরহুম ওলামায় হযরতের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।











