spot_img
spot_img

আফগান সফরে গিয়ে আব্দুস সালাম হানাফির সঙ্গে বৈঠক করলেন বিশ্ব খাদ্য সংস্থার নির্বাহী পরিচালক

আফগানিস্তান সফরে গিয়েছেন বিশ্ব খাদ্য সংস্থার নির্বাহী পরিচালক ডেভিড বেসলি। সফরে দেশটির তালেবানের নেতৃত্বাধীন সরকারের উপ-প্রধানমন্ত্রী মাওলানা আব্দুস সালাম হানাফির সঙ্গে বৈঠক করেন তিনি।

রোববার (৭ নভেম্বর) কাবুলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আফগান উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিশ্ব খাদ্য সংস্থার নির্বাহী পরিচালক বলেন, আফগানিস্তানে একটি সম্ভাব্য মানবিক বিপর্যয় রোধ করার জন্য তার সংস্থা দেশটিতে ‘কাজের বিনিময়ে খাদ্য’ কর্মসূচির পাশাপাশি নগদ অর্থসাহায্য প্রদানের কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচি বাস্তবায়িত হলে আফগানিস্তানের সকল মানুষের হাতে অর্থ পৌঁছাবে এবং এর ফলে দেশটির অর্থনীতির উল্লেখযোগ্য উন্নতি হবে।

এসময় উপ-প্রধানমন্ত্রী মাওলানা আব্দুস সালাম হানাফি বলেন, আফগান জনগণের সমস্যা সমাধানের জন্য সবগুলো বিশ্ব সংস্থার সঙ্গে সহযোগিতা করতে তালেবান সরকার প্রস্তুত রয়েছে।

এর আগে বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছিল, আফগানিস্তানে সম্ভাব্য মানবিক সংকট এড়াতে দেশটিতে জরুরি ভিত্তিতে ত্রাণ পাঠাতে হবে। আফগানিস্তানে অর্থনৈতিক সংকটের কারণে দেশটির প্রায় দুই কোটি ২০ লাখ মানুষ ক্ষুধার সমস্যায় পড়তে পারে।

বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকা গত ২০ বছর আফগানিস্তানকে নিজের দখলে রাখলেও দেশটির মানুষের জীবন ও জীবিকার মান উন্নয়নের কোনো ব্যবস্থা নেয়নি। দখলদার সেনারা যুদ্ধ, সহিংসতা, রক্তপাত, নিরাপত্তাহীনতা ও অস্থিরতা ছাড়া আফগানিস্তানকে আর কিছু দিতে পারেনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ