তাজিকিস্তানে আটক হওয়ার পর মুক্তির বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ না করায় মিত্র আমেরিকার ওপর হতাশা প্রকাশ করেছেন মার্কিন মদদপুষ্ট আশরাফ গনি সরকারের পাইলট ও কো-পাইলটরা।
মার্কিন পত্রিকা নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাতকারে একজন পাইলট এ হতাশা প্রকাশ করেন।
তিনি বলেন, মার্কিন সরকার সহযোগিতা করবে এ আশায় তারা তাজিকিস্তানে পালিয়ে গেলেও বাস্তবে এখন পর্যন্ত কোনো সহযোগিতা পাননি।
আফগান পাইলটদের প্রশিক্ষণ কাজে সহযোগিতাকারী প্রশিক্ষক জেনারেল ডেভিড হিক্স বলেছেন, তিনি বুঝতে পেরেছেন আটক আফগান পাইলটদের মুক্ত করার বিষয়ে ওয়াশিংটনের কোনো পরিকল্পনা নেই।
তাজিকিস্তানে পালিয়ে যাওয়া প্রায় দেড়শ’ পাইলটকে আটক করে রেখেছে তাজিক নিরাপত্তা বাহিনী। এসব পাইলট গত আগস্টে তালেবানের ভয়ে আফগানিস্তান থেকে পালিয়ে প্রতিবেশী তাজিকিস্তানে আশ্রয় নিয়েছিল। যদিও তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার তাদেরকে অভয় ও নিরাপত্তার আশ্বাস দিয়ে নিজ দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছে। এবং নতুন আফগান সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করেছে।










